বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ৪ ॥ আহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বজ্রপাতে ৪ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২জন। গতকাল বুধবার সকাল সোয়া ১১ টার দিকে উপজেলার বিরাট-কুশিয়ারা ফেরিঘাটে বজ্রপাত আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বিরাট ভাটিপাড়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে মুছা মিয়া (৫০), অশ্বিনী সূত্রধরের ছেলে অঞ্জিত সূত্রধর (৪০), প্রিয়লাল সুত্রধরের পুত্র পৃথ্বিশ সূত্রধর (৩০) ও পটল সূত্রধরের ছেলে পুত্র প্রসেন সূত্রধর (২২)। আহতরা হচ্ছে-একই গ্রামের সাবেক মেম্বার মোহন মিয়া ও অরূপ কুমার রায়ের ছেলে সোহেল রায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত লোকজন কাঠমিস্ত্রী এবং ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার সকালে বৃষ্টির মধ্যেও তারা জীবিকার তাগিদে বিরাট গ্রাম থেকে একটি ফেরী নৌক যোগে আজমিরীগঞ্জ  কাজে যাচ্ছিলেন। আকস্মিক বিদ্যুত চমকিয়ে বজ্রপাত ওই নৌকায় আঘাত হানে। এতে নৌকায় থাকা ৬জন আহত হন। তাদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উল্লেখিত চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আজমিরিগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী জানান, নিহতরা কাঠমিস্ত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, নিহতদের নাম ঠিকানা তারা সংগ্রহ করেছেন। নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com