বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে কয়েক কোটি টাকার সরকারী পুকুর গ্রাস হচ্ছে

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত কয়েক কোটি টাকা মূল্যের একটি সরকারী পুকুরকে ক্রমান্বয়ে গ্রাস করা হচ্ছে। কচুরিপানা ও ময়লায় পুুকরটি পুরোপুরি ভরে গেছে। পুকুরের চারপাশে বসবাসকারীরা দোকান, ঘর বাড়ি ও শক্তিশালী ইমারত নির্মাণ করে পুকুরের জায়গা নিজেদের দখলে নিয়ে গেছে। সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ পুকুরটি উদ্ধারের উদ্যোগ নিলেও শেষ অবধি তা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে সরকার এই জমি ক্রয় করে পুকুর খনন করে মাধবপুর বাজারের নিচু এলাকা ভরাট করে। কিন্তু সরকারের নজরদারী না থাকায় দীর্ঘদিন ধরে পুকুরের চারপাশে বসবাসকারীরা দোকান ঘর বাড়ি নির্মাণ করেছে। এছাড়া বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে পুকুরটি ভরাট করায় পরিবেশ দূষিত হচ্ছে। ময়লা আবর্জনা দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। মাধবপুর বাজারের ব্যবসায়ী মনুজ পাল জানান, পুকুরটি দখলবাজদের কবল থেকে উদ্ধার করে সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীর নিকট দাবি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সরকারী পুকুরটি উদ্ধার করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com