বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে গাঁজাসহ ৪ ব্যক্তি আটক ॥ বিভিন্ন মেয়াদে সাজা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গাঁজা সেবনের দায়ে চার মদ্যপকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- হোসেনপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র মালা মিয়া (৭০), জালালসাপ গ্রামের কলমদর মিয়ার পুত্র আজাদ মিয়া (৩২), হৈবতপুর গ্রামের আঃ শহীদের পুত্র রুহেল মিয়া (২৮) ও দূর্লভপুর গ্রামের ছনর মিয়ার পুত্র আজাদ মিয়া (৩৫)।
পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে হোসেনপুর গ্রামের মালা মিয়ার বাড়িতে গাঁজা সেবন করছেন মাদকসেবিরা এমন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরিফ উল্লাহর নেতৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় উল্লেখিতদের আটক করে।
পরে দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন এর কার্যালয়ে হাজির করা হলে তাদের স্বীকারোক্তি ও স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে মালা মিয়ার বাড়িতে ও মাদক সেবন করার অপরাধে তাকে ৭ দিনের কারাদণ্ড এবং অন্যান্যদেরকে ৫দিন করে কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com