মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নেপালে ভূমিকম্পে ক্ষতি গ্রস্তদের সাহায্যার্থে যুক্তরাজ্যের হবিগঞ্জবাসীর দুই লাখ টাকার অনুদান

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৫২৪ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ নেপালে সংঘটিত ভূমিকম্পে ক্ষতি গ্রস্তদের সাহায্যে হবিগঞ্জ সোসাইটি ইউ.কে সংগৃহীত দেড় হাজার পাউন্ড (দুই লাখ টাকা) এর চেক লন্ডনস্থ হবিগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দ হবিগঞ্জ ডিস্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মুকিত চৌধুরী, আব্দুল মোমিন চৌধুরী বুলবুল ও এম এ আউয়াল প্রমূখ।
লন্ডনের নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্র দূত তেজ বাহাদুর চেটরী এবং অতিরিক্ত রাষ্ট্রদূত সূরীয়া বাহাদুর থাপ্পার কাছে হস্তান্তর করেন। উক্ত আর্থিক অনুদান নেপালের প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে পেয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হবিগঞ্জ বাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হবিগঞ্জ জেলা ওয়েফেয়ার নেতৃবৃন্দ নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও অতিরিক্ত রাষ্ট্রদূতকে বিশেষ করে ঈদের পূর্বে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌছে দেওয়ার জন্য অনুরোধ করেন।
নেপালী রাষ্ট্রদূত এবং এসোসিয়েশন নেতৃবৃন্দ বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং আন্ত:যোগাযোগ বৃদ্ধির  বিষয়ে কথা বলেন। উভয়েই ভূমিকম্প অঞ্চল বাংলাদেশ, নেপাল, ভারত ও ভূটানের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব এবং একে অপরের সাহায্যে সব সময় সহযোগীতা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com