বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে র‌্যাবের হাতে মাদক পাঁচারকারী ও গাঁজাসহ যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক পাঁচারকারী ও এক গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক মাদক পাঁচারকারী হচ্ছে-বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার আজমপুর গ্রামের মৃত আদিল মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৩) ও গাঁজা ব্যবসায়ী হচ্ছে বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের আ: মালেকের ছেলে কালু মিয়া (২২)। গতকাল শুক্রবার বেলা দেড়টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ১নং ওভারব্রিজ এর নিচ থেকে দুলালকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-মাদক পাঁচারকারী দুলাল ওই সময়ে ৭৫বোতল ফেন্সিডিল নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ১নং ওভারব্রিজ এর নিচে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিলসহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ দুলালকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে এর আগে সকাল সাড়ে ১১টার দিকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। সে বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের আ: মালেকের ছেলে কালু মিয়া (২২)। ওই সময়ে কালু মিয়া ১০কেজি গাঁজাসহ শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন প্ল্যাটফর্মে অবস্থান করছিল। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে তাকে আটক করে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা। গাঁজাসহ তাকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com