সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ ॥ লম্পট জয়নাল গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে ৫ম শ্রেনীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে সীমান্তের মানিক ভান্ডার গ্রামে। এলাকাবাসি ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানায়, উসমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী কোচিং ক্লাশ শেষে দুপুর ১টার দিকে বাড়ী ফিরছিল। এ সময় একই গ্রামের আঃ রফিকের পুত্র বিবাহিত জয়নাল শিশুটির মুখ চেপে ধরে উসমানপুর বাশতলা নামক স্থানের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। এবং জোর পুর্বক পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে নরপশু জয়নালের কবল থেকে ছাড়া পেয়ে শিশু কন্যা শোর চিৎকার শুরু করলে এলাকাবাসি দলবদ্ধ হয়ে জয়নালকে খোজতে থাকেন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ধর্ষক জয়নাল আসামপাড়া বাজারে আসলে লোকজন তাকে আটক করে স্থানীয় ইউনিয়ন অফিসে নিয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট থানার দারোগা হরিদাস ঘটনাস্থলে গিয়ে জয়নালকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এদিকে ধর্ষক জয়নালকে আটকের ঘটনা তার আত্মীয়-স্বজনের কাছে পৌছুলে একদল উত্তেজিত জনতা লাঠি-সোটা নিয়ে আসামপাড়া বাজারে এসে ধর্ষিতা শিশুর মামা বাহার উদ্দিনকে মারধোর করে। পরে বাজারবাসি বাহারকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। রমজান মাসে নেক্কারজনক এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য সোনাই মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com