বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকলেও হবিগঞ্জে বন্ধ হচ্ছে না

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার বানিয়াচঙ্গ, চুনারুঘাট ও সদর জুড়ে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। যত্রতত্র হচ্ছে এর রমরমা কেনাবেচা। প্রকাশ্যে দিবালোকে হচ্ছে সেবন। পাশাপাশি সেবনকারীদের আড্ডায় সমান তালে চলছে জুয়া। মাদকসেবিদের মধ্যে উঠতি যুবকের সংখ্যাই বেশি। ফেনসিডিল, ইয়াবা,গাঁজা, হুইস্কি, বিয়ার, হেরোইনসহ সবধরণের মাদকই এখন পাওয়া যাচ্ছে হবিগঞ্জের বিভিন্ন স্থানে।
জানা যায়, বানিয়াচঙ্গের সাগরদীঘির দক্ষিণ পাড়, সুফিয়া মতিন কলেজ এলাকা, এলআর হাইস্কুল রোড, নতুন বাজার, জনাব আলী কলেজ অডিটরিয়াম, হাসপাতাল এলাকা, মাদানী ম্যানশন এর ফাঁকা জায়গা, সদরের সিএনজি স্ট্যান্ড, টাউন প্রাইমারি বিদ্যালয়, শ্মশানঘাট, ২নং পুল সংলগ্ন এলাকা, চুনারুঘাট হাতুন্ডা, দেওরগাছ, কালাশাহ পরিত্যক্ত ঘর এখন মাদকসেবিদের নিরাপদ ঘাটিতে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন এসব দেখেও না দেখার ভান করছে। নেশার অর্থ যোগাতে ইদানিং কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে উল্লেখিত স্পটগুলোতে। কিছুদিন পূর্বে সাগরদীঘির পূর্বপাড়ে কলেজ পড়ুয়া এক ছাত্রকে রাতের আধারে পিটিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর দুইদিন পরই মাদানী ম্যানশনের কাছ থেকে এক যুবককে টেনে নিয়ে তাকে মারধর করে তার টাকা পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এত কিছুর পরেও প্রশাসনের ঘুম ভাঙ্গেনি।
এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। অভিযোগ পেলে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে চুনারুঘাটে একর পর এক ডিবি ও পুলিশের অভিযান চালালেও এসব বন্ধ হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com