মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সংসার ত্যাগী দরবেশের চেয়ে সংগ্রামী মোজাহিদের দোয়া বেশি কার্যকর

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৯৮৮ বা পড়া হয়েছে

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে দ্বীন ও দুনিয়ার মধ্যে কোন পার্থক্য নেই। তাই প্রতিটি মুসলমানের উপর নেক কাজের প্রচলন এবং পাপ কাজের প্রতিরোধের দায়িত্ব অর্পিত হয়েছে। শুধুই তাই নয়, এই মহত কর্মে মানব জাতিকে নেতৃত্বে দেয়ার দায়িত্বটাও উম্মতে মুহাম্মদীর উপর ন্যস্ত করা হয়েছে। মহান আল্লাহ পাক বলেন, হে উম্মতে মুহাম্মদী তোমরাই শ্রেষ্ট মানবগোষ্টি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানব জাতির কল্যাণ সাধানের জন্য। তোমরা ভাল কাজের প্রচলন করবে মন্দ কাজের প্রতিরোধ করবে। (আল কুরআন)।
ইসলামী মতাদর্শ অনুসারে একজন সংসার ত্যাগী দরবেশের চেয়ে একজন সংগ্রামী মোজাহিদের দোয়া বেশী কার্যকর হয়ে থাকে। কেননা সংসার ত্যাগী দরবেশ হচ্ছ, আত্মকেন্দ্রিক, নিজের কল্য্যাণ-চিন্তাই শুধু তার একমাত্র ভাবনা। পক্ষান্তরে সংগ্রামী মোজাহিদ হচ্ছেন, মানব প্রেমিক, গোটা মানব জাতির কল্যাণ সাধনই তার প্রধান লক্ষ্য।
রাসুল (সাঃ) বলেণ, যে মহান সত্তার হাতে মুহাম্মদের জীবন তার শপথ করে বলছি, দুটি বিষয়ের মধ্যে একটি অবশ্যই ঘটবে, হয় তোমরা নেক কাজের প্রচলন করবে ও পাপ কাজের প্রতিরোধ করবে। নয়তো খুব শীঘ্রই তোমাদের ওপর আল্লাহর শাস্তি অবর্তীন হবে। আর তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। বর্তমানে সমাজের ভাল লোককে খুব সহজেই মন্দ বলে, ধিক্কার দেয়া যায়। কিন্তু সমাজে প্রতিষ্ঠিত মন্দকে মন্দ বলা মোটেই সহজ ব্যাপার নয়। এর জন্য দরকার আল্লাহর প্রতি নিবেদিত মোজাহিদের। এরাই আল্লাহর প্রিয় বান্দাহ এবং এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com