বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের শায়েস্তানগর এলাকায় মাদকাসক্ত যুবকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ৭৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শায়েস্তানগর ঈদগাহের ভিতর থেকে হেলাল মিয়া (২৫) নামে মাদক আসক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামের ফজর আলীর পুত্র।
গতকাল রাত ৯টায় ঈদগাহের দক্ষিণ দিকে ইউনানী হারবাল সেন্টার এর পাশে তার মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে এস আই কৃঞ্চমহন দেব নাথের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। প্রথমে হেলালের পরিচয় পাওয়া যায়নি লোক মুখে খবর পেয়ে সদর থানায় স্বজনরা যোগাযোগ করলে তার পরিচয় পাওয়া যায় । হেলাল বর্তমানে তার পরিবার পরিজন নিয়ে শহরের মাহমুদা বাদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। তবে তার স্বজনরা পুলিশকে জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক আসক্ত ও উদমাদ ছিল। প্রায়ই মাদককের টাকার জন্য পরিবারে লোকজনের উপর অত্যাচার করত। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ তার পরিবারে জিম্মায় দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com