সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে পাইপগান ও হেরোইন উদ্ধার ॥ খুনসহ ডাকাতি মামলার আসামী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পাইপগান ও হেরোইনসহ তানভীর আহমেদ নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তানভীর আব্দানারায়ন গ্রামের ছুরাব উল্লার ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আব্দানারায়ন গ্রামে তানভীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী স্টিলের আলমিরা থেকে কার্তুজসহ একটি ষোল ইঞ্চি পাইপগান ও ১৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, তানভীর আহমেদের বিরুদ্ধে খুনসহ ডাকাতির একাধিক মামলা রয়েছে। গতকাল শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com