মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে এলজিডি’র রাস্তা পাকাকরণ কাজে ॥ ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামে এলজিইডির অধীনে রাস্তা পাকাকরণের কাজে ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী ও নবীগঞ্জ নির্বাহী প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জনা যায়, গত কয়েক দিন ধরে সদর ইউনিয়নের ছোট আলীপুর পিচ রাস্তা হতে বড় হাটি হয়ে দক্ষিণ হাটি পর্যন্ত এলজিইডির অধীনে রাস্তা পাকাকরণের কাজ চলছে। কিন্তু ওই কাজের ঠিকাদার, নবীগঞ্জ সহকারী প্রকৌশলী প্রাক্কলন অনুযায়ী কাজ না করে দুর্নীতির আশ্রয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। রাস্তার সম্পূর্ন কাজ শেষ হওয়ার আগেই কার্পেটিং উঠে যাচ্ছে। এলাকাবাসী ওই ঠিকাদারকে বার বার বলার পরও কোন কর্ণপাত না করে বিভিন্ন ধরণের হুমকী দামকী দিয়ে আসছেন। ঠিকাদারের এহেন আচরণে এলাকাবাসী নির্বাহী প্রকৌশলী এলজিইডি হবিগঞ্জ এর বরাবর লিখিত অভিযোগ দেন। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী বরাবরেও লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এমতাবস্থায় রাস্তার কার্পেটিং সঠিকভাবে পুনরায় করার জোর দাবী জানান। অন্যথায় দু’এক দিনের মধ্যেই রাস্তার কার্পেটিং উঠে গিয়ে জন চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হয়ে চরম দূর্ভোগ পোহাতে হবে। বিষয়টি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com