বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

অক্সফাম হংকং কান্ট্রি ডিরেক্টর’র বানিয়াচঙ্গ আজমিরীগঞ্জ পরিদর্শন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৪৭৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলার ৪টি ইউ.পিতে বাস্তবায়নকৃত স্যানক্রেড আইডিইএএল  প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন অক্সফাম হংকং কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ও বাংলাদেশ অক্সফাম কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। প্রতিনিধিদ্বয় বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পির মধ্য যাত্রাপাশায় রজনীগন্ধ্যা সমিতির মাসিক সভায় অংশ গ্রহন করেন এবং শিবপাশা ইউ.পিতে জেন্ডার ও মানবাধিকার সেল কমিটির সভায় অংশ নেন। বিকেলে তাঁরা প্রজেক্ট অফিসে বানিয়াচঙ্গ সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন অক্সফাম ফাইন্যান্স অফিসার এলিয়স ডি রোজারিও, প্রকল্প ম্যানেজার পরিতোষ সরকার, মনিটরিং অফিসার হাজং সুমন রায়, কৃষি অফিসার আঃ রশিদ, এফএফ কলিম উদ্দিন ফকির, আশেকুল হক, অরবিন্দু দাশ, সাজ্জাদ হোসাইন ও দুহিতা হাজং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com