মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাই ছাত্রলীগ সহ-সভাপতির বিরুদ্ধে আসামীকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৮ জুন, ২০১৫
  • ৭০৩ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আতাউর রহমান এমরানের বিরুদ্ধে আসামীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা ও পুলিশের কাজে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে লাখাই থানায় জিডি হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, গত ৩ জুন রাতে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের সুমন মিয়া নামে এক ডাকাতকে তার নিজ বাড়ি থেকে এস.আই মহরম আলীসহ পুলিশ গ্রেফতার করে। আসামীকে থানায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পুত্র থানা ছাত্রলীগ সহ সভাপতি আতাউর রহমান এমরান দলীয় প্রভাব খাটিয়ে তার নিজস্ব লোকজন দিয়ে আসামী সুমনকে ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ পুলিশের কাজে বাঁধা এবং হুমকী প্রদান করেন। এ সময় দারোগা মহরম আলী কৌশলে ডাকাত সুমনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এস.আই মহরম আলী গত ৪ জুন থানায় একটি জিডি এন্ট্রি করেন। লাখাই থানায় জিডি নং-১১৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com