বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ধুলিয়াখালে গৃহবধূ হত্যার অভিযোগে আটককৃত স্বামী দেবর কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের সুরমা আক্তার (২৫) নামে গৃহবধূর হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে আটককৃত স্মামী ও দেবরকে কোর্টের মাধ্যমে কারাগারে পেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে ৯ টায় স্বামীর বাড়ীর পাশে পুকুর পাড় থেকে সুরমা আক্তারের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে গতকাল রবিবার বিকালে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বিরতিহীন বাস চালক স্বামী মোঃ মোছাব্বির (৪০) একই বাসের হেলপার দেবর মাসুক মিয়া (২৫) কে আটক করা হয়। আটককৃত মোছাব্বির থানায় সাংবাদিকদের কে জানায়, দাম্পত্য জীবনে তাদের সুখের কমতি ছিল না। সংসারে কোনদিন মনোমালিণ্য হয়নি। তাদের দুইটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। আমার বিশ্বাস হচ্ছেনা সুরমার মৃত্যু। এস আই সানা উল্লাহ জানান, নিহতের কপালে জখম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com