সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক সেলিমসহ ৫ নেতার জামিন লাভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দু’টি পুলিশ এ্যাসল্ট মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা ১৮ দলের ৫ নেতাকর্মী। গত রবিবার হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুসলেহ উদ্দীনের আদালতে হাজির হলে হবিগঞ্জ জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক সেলিম, বিএনপি নেতা মোঃ শামীম মিয়া, ছালামত মিয়া, যুবদল নেতা মর্তুজা আহম্মেদ রিপন ও শের আলীকে জামিন দেন আদালত।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাতে নির্বাচনের তফশিল ঘোষনার সাথে সাথে ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় হবিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন বাদী হয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক সেলিমকে প্রধান আসামী করে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫০ জন এবং সাব ইন্সপেক্টর ইন্দ্রনীল বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে ৪শ ৫০ জন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালতে আসামীদের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম নেতা এডভোকেট নুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক আইনজীবি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com