বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় চেম্বার অব কমার্স, মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যকস এর নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন

  • আপডেট টাইম শনিবার, ৩০ মে, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রীজ এলাকার ব্যকস এর আজীবন সদস্য মনছুর আলীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় চেম্বার অব কমার্স, মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যকস এর নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা শহরে এ ন্যক্কার জনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। উপস্থিত ছিলেন, ব্যবস্ এর সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক সামছুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক তুহিনুজ্জামান তুহিন, মখলিছুর রহমান, মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ ফরিদ আহমেদ, হিরাজ মিয়া, কদ্দুছ মিয়া, আব্দুল হান্নান, আব্দুল মন্নান, শিশির বনিক, চেম্বার অব কমার্সের নাছির উদ্দিন আহমেদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী লুৎফুর রহমান নানু, নিমরাজ মিয়া, আব্দুস শহিদ মিয়া, প্রফেসর ওয়াহিদুর রহমান সহ নেতৃবৃন্দ। পরিদর্শকালে নেতৃবৃন্দ হামলায় ক্ষতিগ্রস্থ মনছুর আলীকে সকল ধরণের সহ যোগীতার আশ্বাস দেন ও মামলার আসামীদেরকে গ্রেফতারের দাবী জানান তারা। মনছুর আলী জানায়, গত বৃহস্পতিবার বিকালে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আনোয়ার আলী, সাজু মিয়া, সানু মিয়া, আলামিন ও আরব আলীসহ ৫/৬ জন লোক ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে তিনি থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com