বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি কেয়া চৌধুরী ১ লাখ ৮০ হাজার টাকা অনুদান

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০১৫
  • ৬৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী নবীগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টান পরিদর্শন করেন। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো পরিদর্শনকালে প্রায় অর্ধশতাধিক পরিবারকে ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষনা করেন। পরে তিনি ওই গ্রামের সমাধি মন্দির ও কবরস্থান পরিদর্শন করে উক্ত দু’টি প্রতিষ্টানের উন্নয়নের জন্য ৭০ হাজার টাকা বরাদ্ধ প্রদান করেছেন। এ সময় ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাকিম, কৃষ্ণ সরকার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি পরেশ দাশ, সাংবাদিক মতিউর রহমান মুন্না, কাশেম মিয়া প্রমূখ। ঘুর্ণিঝড় এলাকা পরিদর্শনকালে এমপি কেয়া চৌধুরী বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর বিএনপি, জামায়াত জোট সে উন্নয়নকে বাধাগ্রস্থ করে দেশকে ধ্বংস করতে চায়। এ ব্যাপারে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com