বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ৪টি ঘর পুড়ে ছাই, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে পাচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার বিকেল habiganj agun pic (3) sojlu copy৩টার দিকে শহরের সার্কিট হাউজ রোড এলাকার লন্ডন প্রবাসী মফিজ উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইংল্যান্ড প্রবাসী মফিজ উদ্দিনের টিনশেড একটি ঘরের দু’টি অংশে হালিমা বেগম (৬০) ও বজলু মিয়া (৫০) নামে দুইজন ভাড়াটিয়া বসবাস করছেন। গতকাল বিকেলে হালিমা বেগম লাকড়ির চুলায় রান্না করছিলেন। তিনি রান্না শেষে চুলা বন্ধ না করেই পাশের বাড়ি বেড়াতে যান। এ সময় চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহুর্তে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে হালিমা খাতুনের দু’টি ঘর ও পাশের fira copyভাড়াটিয়া বজলু মিয়ার দু’টি ঘরসহ টিনশেড বাড়িটি পুড়ে যায়। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে হালিমা বেগম ও বজলু মিয়া জানান। পরে খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মী ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ দমকল বাহিনীর টীম লিডার মুহিত বখত চৌধুরী অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com