বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও গউছের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল সোমবার বিকালে পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে কোর্ট মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ শামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও এডঃ হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিন, বিএনপি নেতা গিরেন্দ্র চন্দ্র রায়, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, কাউন্সিলর সৈয়দ লাভলী সুলতানা, যুবদল নেতা নুরুল ইসলাম নানু, জেলা জাসাদ সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, সালাউদ্দিন টিটু, মর্তুজা আহমেদ রিপন, মশিউর রহমান কামাল, এডঃ আব্দুল কাদির, সোহেল এ চৌধুরী, নাজমুল হোসেন বাচ্চু, আবু ছালেক, নুরজাহান বেগম, মতিউর রহমান, মজিবুর রহমান, অলিউর রহমান অলি, অলিউর রহমান মেম্বার, শফিকুর রহমান সিতু, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, মিজানুর রহমান সুমন, এডঃ গুলজার খান, শেখ মখলিছ, হাফিজুল ইসলাম, শারফিন চৌধুরী রিয়াজ, রবিউল আলম রবি, শফিকুল ইসলাম, সৈয়দ রুহেব আহমেদ, রুমেল খান চৌধুরী, হাবিবুর রহমান রিংকু, প্রিতম চৌধুরী, কামাল খান, অর্জিত দাস, আব্দুল আউয়াল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com