মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে আ.লীগ প্রার্থী মাহবুব আলী প্রার্থী দেখে নয়, নৌকা দেখে ভোট দিতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মাহবুব আলী বলেছেন, আওয়ামীলীগ জনগণের দল। শেখ হাসিনা আওয়ামীলীগের নেতৃত্ব দিচ্ছেন। আগামী নির্বাচনে ব্যক্তির দিকে না তাকিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার নির্দেশ এসেছে। তাই প্রার্থী যেই হোক না কেন নৌকাকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে কাঁেদ কাঁদ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকায় ভোট দিতে হবে। দেশ থেকে সাম্প্রদায়িকতা হিংসা হানাহানি দুর করে ও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে নৌকার কোনো বিকল্প নেই। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে  উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রহম আলী, জাহেদ খান, সাবেক সাধারণ সম্পাদক সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল খান, মহিলা সম্পাদিকা হুসনে আরা অলি, উপজেলা আওয়ামীলীগ নেতা ছায়েব আলী মোল্লা, রফিকুল ইসলাম, শহীদ উদ্দিন, আব্দুল আউয়াল মোল্লা, রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস চকদার মাখন, প্রদীপ গৌড়, ছায়েদ মিয়া, রফু চৌধুরী, আলাউদ্দিন চৌধুরী, ইউনিয়ন নেতাকর্মীদের মধ্যে ফরিদ মিয়া, আব্দুল খালেক, আব্দুল মান্নান, মিজানুর রহমান, আজহার উদ্দিন ভূঁইয়া, শামীম মিয়া, রফিকুল ইসলাম, নাসির খান, বজলু মিয়া, ডাঃ হেলাল সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com