মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের সাংবাদিক খেজুর অসুস্থ প্রেস ক্লাবের দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে বেইনষ্টোক করেছেন। তাকে দ্রুত জ্ঞান শুন্য অবস্থায় সিলেট রাগিব-রাবিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এদিকে গুরুতর অসুস্থ সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর’র রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে নবীগঞ্জ প্রেসক্লাব এর উদ্যোগে গতকাল বাদ আছর শহরের কোর্ট মসজিদ, রাজাবাদ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, নির্বাহী সদস্য ও হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম তালুকদার, অফিস সম্পাদক জাকির হোসেন চৌধুরী, নবীগঞ্জ ডট কম এর বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, দৈনিক সন্ধ্যা বাণী প্রতিনিধি শাহ মুছা আহমদ প্রমূখ। এ সময় তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে এক বিশেষ মোনাজাত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শরীরে কিছুটা চেতনা এসেছে বলে সাথে থাকা সহোদর সাংবাদিক এটিএম জাকিরুল ইসলাম জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com