বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে দারোগা মমিনুলের হাত থেকে হ্যান্ডকাপ পরিহিত আসামীর পলায়ন

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানার দারোগা মমিনুল ইসলামের হাত থেকে হ্যান্ডকাপ পরিহিত আসামী পলায়নের ঘটনা ঘটেছে। পুলিশের হাত থেকে নিরুদ্দেশ হওয়ার ২৪ ঘন্টায় তার কোন খোজ না পাওয়ায় ঘটনায় প্রবাসে থাকা ওই আসামীর পরিবার পড়েছে চরম দুঃশ্চিন্তা ও উৎকষ্ঠায়। জানা যায়, মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের আলী হোসেনের পুত্র নোয়াব আলী ৬/৭ বছর যাবত মালোয়েশিয়ায় চাকুরীর সুবাদে বসবাস করছে। কয়েদিন আগে বাড়িতে বেড়াতে আসে। খবর পেয়ে নোয়াব আলীকে গ্রেফতার করতে মাধবপুর থানার এস,আই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ব”হষ্পতিবার গভীর রাত ৩টার দিকে অভিযান চালায়। এ সময় নোয়াবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় সে পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন আসামী গ্রেফতার কথা স্বীকার করে বলেন, নোয়াবকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার পরিবার ও এলাকার লোকজন বাধা দেয়। তাছাড়া গ্রামের মহিলা ও পুরুষরাই তাকে দারোগার হাত থেকে ছাড়িয়ে নেয়।
পুলিশ জানায়, নোয়াব আলী মাধবপুর থানার একটি বন মামলার পলাতক আসামী ছিল। সে বিদেশে থাকায় তাকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, মাধবপুর থানার এস আই মমিনুল ইসলামের নেতৃত্বে গত অক্টোবর মাসে ছাতিয়াইন থেকে ডাকাতি মামলার আসামী গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় একই ভাবে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পলায়ন করে। এর পর বিভিন্ন অভিযোগে এস আই মমিনুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পরবর্তীতে আবার তিনি মাধবপুর থানায় যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com