সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

ইমরান যুক্তরাজ্যস্থ শাহজালাল ইউনিটি ওল্ডহ্যাম ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৫৩০ বা পড়া হয়েছে

যুক্তরাজ্য প্রতিনিধি ॥ যুক্তরাজ্যস্থ ‘শাহজালাল ইউনিটি ওল্ডহ্যাম’ ফুটবল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিক হয়েছেন মোফাজ্জল চৌধুরী ইমরান। নতুন এই কমিটির মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল “শাহজালাল ইউনিটি ওল্ডহ্যাম” ফুটবল ক্লাব। প্রস্তুতি চলছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মত ফুটবল ক্লাবের সাথে সম্বদ্ধ করতে। প্রকাশ, ৬০ ও ৭০ দশকের সময় ইংল্যান্ডে বর্ণবাদী হামলা হত প্রায় সব সময়ই। তখন থেকেই প্রত্যেক কমিউনিটির ছেলেরা তাদের নিজেদের কমিউনিটির ছেলেদের সাথে চলাফেরা করত। একা একা অনেক সময় ঘর থেকে বের হতনা। খেলাধূলায় অভিবাসনদের জন্য তেমন একটা সুবিধাও ছিল না। কষ্ট করে লেখাপড়া আর জীবনযাপন করতে হত। ৮০র দশকের দিকে কয়েকজন যুবক মিলে একটি বাঙালি ফুটবল টীম তৈরী করেন। এ ফুচবল টীম থেকে প্রতিষ্ঠা করা হয় “শাহজালাল ইউনিটি ওল্ডহ্যাম” ফুটবল ক্লাব। এরপর থেকেই বিভিন্ন টুর্নামেন্ট আর লীগ সহ বাংলাদেশেও খেলাধূলায় অংশগ্রহন করে ক্লাবটি। বিভিন্ন সময়ে বাংলাদেশ সহ অনেক দেশ ভ্রমন ও করেছে ক্লাবের সদস্যরা। সর্ব শেষ ২০১৪ সালে প্রায় ৩০ জনকে নিয়ে পূর্ব এশিয়ার ৮টি দেশ ভ্রমন করেছে শাহজালাল ইউনিটি ফুটবল ক্লাব ওল্ডহ্যাম। ২০১৬ সালের প্রথম দিকে ৪০ থেকে ৫০ জনকে নিয়ে আবারও পূর্ব এশিয়ার প্রায় ১২টি দেশ ভ্রমন করার প্রস্তুতি নিচ্ছে ক্লাবের নতুন কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com