বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাত ॥ দালাল কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক ফল বিক্রেতাকে সৌদি আরব পাঠানোর নামে টাকা আত্মসাতের মামলায় অবশেষে দালাল আব্দুস সহিদ (৪০)কে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার নরপতি গ্রামের আব্দুল হাশিমের পুত্র। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে সে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও শরীফুল হুদা খোকন। আসামীপক্ষে পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বিছরাবন গ্রামের ফিরোজ মিয়ার পুত্র আলতা মিয়া হবিগঞ্জ শহরের সিনেমা হলের একটি ফলের দোকানের কর্মচারী ছিলেন। তাকে সহিদ সৌদি আরব পাঠানোর প্রলোভন দিয়ে বসতভিটা বিক্রি করিয়ে আড়াই লাখ টাকা নেয়। কিন্তু সহিদ বিদেশে না নিয়ে তার টাকা আত্মসাত করে। এমনকি সহিদ ওই টাকা আত্মসাতের জন্য আলতা মিয়াকে একটি জাল দলিল দেয়। এব্যাপারে আলতা মিয়া বাদী হয়ে কোর্টে মামলা করলে আদালত সহিদকে গতকাল কোর্টে হাজির হবার নির্দেশ দেন। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com