মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে খেলাফতের কর্মী সম্মেলনে আব্দুর রব ইউসুফী নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩
  • ৭৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিশ বানিয়াচং থানা শাখার  উদ্যোগে গতকাল বিকেলে গ্যানিংগঞ্জ  বাজারে এক  কর্মী সভা  অনুষ্ঠিত হয়েছে। থানা শাখার সভাপতি ডাঃ মাওলানা বশির আহমদ এর সভাপতিত্বে এবং  সেক্রেটারী মাওলানা আবুল কাশেম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সিনিয়র   নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন, বিএনপি বানিয়াচং থানার সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সহ-সেক্রেটারী মাওলানা আব্দুল জলিল ইউসুফী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, নবীগঞ্জ থানার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, হবিগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব  মাওলানা মহিউদ্দিন, সেক্রটারী- মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ নাজমুল হুদা, আজমিরীগঞ্জ থানা সেক্রেটারী- ডাঃ মাওলানা হারুনুর রশিদ, বিএনপি থানা যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কাদির, বাংলাদেশ  খেলাফত মজলিশ বানিয়াচং থানা সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোবাশ্বির আহমদ,  ইমাম বাড়ী শাখার  সভাপতি মাওলানা আব্দুর রহমান, মাওলানা রওশন ইজদানী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান সানি প্রমূখ।   সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, তত্ত্ববধায়ক সরকারের দাবীতে ১৯৯৬ এ শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এখন সে একই দাবীকে রুখতে শেখ হাসিনা সরকার দেশকে আবার সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। শেখ হাসিনার পদত্যাগই  পারে দেশকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে। মাওলানা ইউসুফী আরো বলেন, হেফাজত  ইসলামের ১৩ দফা দাবী বাস্তবায়ন, ৫ই মে শাপলা চত্বরে  গণহত্যার বিচার এ দেশে  হবেই। এর জন্য প্রয়োজন, খেলাফত  ভিত্তিক রাষ্ট্র  ব্যবস্থা। অন্যান্য বক্তাগণ অবিলম্বে পদত্যাগ করে দেশকে  মহা সংকট থেকে বাঁচানোর জন্য  বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com