শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে টমটম ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে অগ্রদূত ফিলিং স্টেশনে টমটম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ছিনতাইকারীদের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে চৌধুরী বাজার থেকে উমেদনগর গ্রামের সহিদ (৩০) হযরত শাহ মশ্বব আলী (রা) পরিবহন নামে একটি টমটম রির্জাভ নেয়। উল্লেখিত স্থানে পৌছলে শহীদ টমটমের চালক লাল মিয়াকে আটকিয়ে জিম্মি করে সহিদের সাথে থাকা ফারুক, সোহেলসহ ৩-৪ জন নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লাল মিয়ার চিকৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় সহিদকে জনতা আটক করে। ছিনতাইকারীদের আঘাতে লাল মিয়া, রমিজ আলী, রাসেল, কালামসহ আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সহিদকে সদর থানায় দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com