বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিষ প্রয়োগে বিধবা মহিলার শতাধিক মোরগ নিধন

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিষ প্রয়োগের মাধ্যমে এক মহিলার শতাধিক মোরগ নিধন করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের দেওরগাছ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত বিধবা মহিলা হচ্ছেন-মৃত শহীদ উল্লার স্ত্রী আনু বেগম (৪০)। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন, একই গ্রামের আব্দুল মজিদের পুত্র মন্নান মিয়া (৩০) ও হান্নান মিয়া (৪০)।
অভিযোগে জানা গেছে-আনু বেগমের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তারা আনু বেগমের ২০ হাজার টাকা মূল্যের ১০১টি মোরগ বিষ প্রয়োগে নিধন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com