শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

হবিগঞ্জে ১৪ পরিবহন শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৭১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত বছর (২০১৪ সালে) বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও স্বাভাবিক মৃত্যুবরণকারী ১৪ পরিবহন শ্রমিকের পরিবারকে ৩ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল বুধবার দুপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মৃত্যুদাবী পরিশোধ অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। ইউনিয়ন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সজিব আলী, কাজী মলাই মিয়া, সাইদুর রহমান, আলী হোসেন, সাহেদ মিয়া, সাহেব আলী প্রমূখ। যেসব শ্রমিকের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে তারা হলেন-রুবেল মিয়া, মনির উদ্দিন, কাছম আলী, আব্দুল মালেক, তালেব মিয়া, রুবেল মিয়া, আব্দুল মালেক (২), আব্দুল কদ্দুছ, আব্দুল মতিন, জয়নাল তালুকদার, মদরিছ মিয়া, লিটন মিয়া, শাহিন মিয়া ও মোঃ আব্দুল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com