মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

গনতন্ত্রের নামে হরতাল অবরোধ দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, এ সরকারের আমলে দেশে উন্নয়ন হয়, আর বিএনপি জামাত জোট সে উন্নয়নকে বাধাঁগ্রস্থ করতে গনতন্ত্রের নামে হরতাল অবরোধ দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে আবারও একাত্তর সালের মত এক হয়ে হরতাল অবরোধের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে। গতকাল হবিগঞ্জ শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন ফায়জানে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোহনপুরের সর্দার আব্দুল মোহিতের সভাপতিত্বে ও এমএ আজিজ ইউনুসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর, সাবেক কাউন্সিলর সামছুল হুদা, এডঃ মহিবুর রহমান, আলহাজ্ব এনামুল হক। বক্তব্য রাখেন শের আলী সর্দার, সামছুজ্জামান চৌধুরী, রফিক মিয়া ও মাদ্রাসা পরিচালক হাফেজ ক্বারী আমিনুল হক। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র-শিক্ষক প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে এমপি আবু জাহির ২ লাখ টাকা অনুদান ঘোষনা করেন এবং ভবিষ্যতেও এর উন্নয়নে পাশে থাকবেন বলে আশ্বস্থ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com