শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

খেলাফত মজলিসের কাজীগঞ্জ বাজার শাখা পুনঃগঠন

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের” কাজীগঞ্জ বাজার শাখার উদ্যোগে শাখা” পুনঃগঠন উপলক্ষে গতকাল শুক্রবার স্থানীয় কাজীগঞ্জ বাজার অস্থায়ী কার্যালয়ে হাফিজ মঈনুদ্দীন এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের সভাপতি মাওলানা ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়নের সভাপতি মাওলানা সুহাইল আহমদ। বক্তব্য রাখেন মাওলানা মুহিউদ্দীন ফয়ছল, মাওলানা আবু হাতিম,  মাওলানা কাউছার আহমদ, হাফিজ মিছবাহুজ্জামান, মোঃ নজরুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন “খেলাফত মজলিসের দৃপ্ত অঙ্গীকার, রুখবো তাগুতী অপশাসন প্রতিষ্ঠিত করবোই দ্বীন আল্লাহর” এ শ্লোগানের আলোকে ময়দানে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ও ইসলামী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কোন বিকল্প নেই। তাই প্রত্যেক দায়িত্বশীল ভাইদেরকে খেলাফত মজলিসের পতাকা তলে সমবেত হয়ে ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণে কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পরে হাফিজ মঈনুদ্দীনকে সভাপতি, মৌলভী মাহমুদ হোসেনকে সহ-সভাপতি, মৌলভী আব্দুল করিমকে সাধারণ সম্পাদক, মোঃ সুমন আহমদকে সহ-সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলামকে অর্থ ও সাংগঠনিক সম্পাদক, মোঃ নাইওর মিয়াকে প্রচার সম্পাদক, মোঃ ছুরাব আহমদ, সাইদুর রহমান, জাহিদ মিয়াকে সদস্য করে কাজীগঞ্জ বাজার শাখা পুনঃগঠন করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com