বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রতনপুর মসজিদ ভাংচুর মামলায় ৩ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রতনপুর জামে মসজিদ ভাংচুর ও লুটপাটের মামলায় এজাহারভুক্ত ৩ ব্যক্তিকে শহর থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হল রতনপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র আজিজুর রহমান (৩০), তার ভাই হাবিবুর রহমান হবিব (৪০) এবং ছোট জয়রামপুর গ্রামের মৃত ইমান আলীর পুত্র সফিক মিয়া (৩৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সার্কিট হাউজ রোড থেকে তাদের আটক করেন। পুলিশ জানায়, সম্প্রতি উল্লেখিতরাসহ ৪০/৫০ জন দাঙ্গাবাজ রতনপুর জামে মসজিদ ভাংচুর ও লুটপাট করে। এব্যাপারে এলাকার ব্যবসায়ী আব্দুল মালেক বাদি হয়ে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com