সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে গ্রেটার লাফবরা ও ল্যাস্টারশায়ারের ব্যবসায়ীদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে ইংল্যান্ডের গ্রেটার লাফবরা ও ল্যাস্টারশায়ারের ব্যবসায়ীদের পক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। লাফবরার একটি রেস্টুরেন্টে সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও তমিম চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, হবিগঞ্জে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। তিনি প্রবাসে বসবাসরত সকল প্রবাসীদেরকে হবিগঞ্জে বিনিয়োগ করলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোর্তুজা মিয়া, ব্যারিস্টার আব্দুল মজিদ, হবিগঞ্জ ইউনিটি ইউকের সভাপতি ফয়সল চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার আব্দুল মুকিত, আবু তাহের, শহিদুল্লাহ খান, ফারছু আহমেদ চৌধুরী, শাফায়েত আলী খাঁন, দেওয়ান মোহাম্মদ মোর্শেদ ও অ্যাডভোকেট ওবায়দুল কবীর খোকন, নুর উদ্দিন বুলবুল, জাকারিয়া ফেরদৌস, জালাল মিয়া, আফজল বর চৌধুরী প্রমূখ। সভায় বক্তারা বলেন অতীতের ন্যায় মোতাচ্ছিরুল ইসলামকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com