মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অবঃ সুবেদার আব্দুস শহীদ আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সুবেদার (অবসরপ্রাপ্ত আর্মির ক্যাপ্টেন) মোঃ আব্দুস শহীদ গতকাল বৃহস্পতিবার সিলেট মাউন্টএডোরা হাসপাতালে ১০টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী……রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হবিগঞ্জের একজন বিশিষ্ট মুরুব্বি, বার সরদার, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি, চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের সদস্য, নাতিরাবাদ গ্রাম পঞ্চায়েতের সভাপতি, চৌধুরীবাজার ইসলামী সুন্নী যুব সংঘের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ শুক্রবার চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গনে বাদ জুম্মা মরহুমের জানাজার নামায শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
শহরে সিএনজি সংঘর্ষে আহত ৫
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সিএনজি অটোরিক্সা (হবিগঞ্জ থ-১১-৫৭৩৯) দূর্ঘটনা ঘটেছে। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। গুরুতর আহতাবস্থায় ২ জনকে সিলেট ও ১ জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বাহুবলগামী একটি সিএনজি পোদ্দার বাড়ি এলাকার উপজেলা পরিষদের সামনে পৌছলে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ৫ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে আব্দুর রউফ চৌধুরী (৫০)কে ঢাকা মেডিকেল কলেজে এবং ইব্রাহিম মিয়া (৩৫) ও কাওছার মিয়া (৩০)কে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পুলিশ দূর্ঘটনাকবলিত সিএনজি থানায় নিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com