বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ ভূমিতে ঘর নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ ভূমিতে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলা সদরের হাজরাপাড়া এলাকার মৃত কিরণ চন্দ্র দত্ত এর পুত্র নারায়ন চন্দ্র দত্ত ও তার ভাই সুবীর দত্ত ও সুমন দত্ত পেত্রিক সম্পত্তি মজলিশপুর মৌজার ১৩৯২ খতিয়ানের ২৭৩৭ দাগের প্রায় পৌণে ১৬.৬৬ শতক ভূমি ভোগদখল করে আসছেন। সাম্প্রতিককালে তাদের এ পৈত্রিক সম্পত্তি দখল করার জন্য চেষ্টা করে আসছে তারই চাচাতো ভাই বেনু দত্ত, টেনু দত্ত, রানু দত্ত, ভানু দত্ত ও কানু দত্ত। এ অভিযোগে কোর্টে মামলা দায়ের করলে গত ১৮ মার্চ আদালত এক আদেশে কোন পক্ষই বিরোধপূর্ণ ভূমির শ্রেনি পরিবর্তন না করার নির্দেশ প্রদান করেন।
এদিকে বেনু দত্ত ও তার সঙ্গীরা আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ স্থানে একটি ঘর নির্মাণ করে। খবর পেয়ে বানিয়াচঙ্গ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com