বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে দুর্বৃত্তের হামলায় প্রবাসী দুই সহোদর আহত ২ লাখ টাকা ও মোবাইল লুট

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
  • ৬১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার আনমুনু গ্রামের কুয়েত প্রবাসীসহ দুই সহোদর দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। আহত দুই ভাইকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এসময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাদের নিকট বাড়ির নির্মান কাজের নগদ ২ লাখ টাকাসহ ২টি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত সূত্রে জানা যায়, রড সিমেন্টে কেনার জন্য পৌর এলাকার আনমুনু গ্রামের আঃ রহমানের পুত্র কুয়েত প্রবাসী রোশন মিয়া (৩২) ও তার ভাই হুমায়ুন (৩০) নগদ টাকা নিয়ে বাড়ি থেকে গতকাল সন্ধ্যায় শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। আনমুনু গ্রামের ব্রীজের উপর উঠা মাত্র পূর্ব থেকে অপেক্ষমান একই গ্রামের রাজু, হাবিদুর, জুলহাস, সাইফুর, প্লাবনসহ ১০/১২ জনের একদল দুর্বৃত্ত তাদের গতি রোধ করে। এ সময় তাদের এলোপাতারি আঘাতে তারা আহত হন। এক পর্যায়ে হামলাকারীরা নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com