বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মেয়র-কাউন্সিলর লাঞ্ছিত করার ঘটনায় হবিগঞ্জ পৌরসভার কর্মবিরতি স্থগিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় হামলা, ভাংচুর ও মেয়রসহ কাউন্সিলরদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার আধাবেলা কর্মবিরতি পালন করেছে হবিগঞ্জ পৌর পরিষদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় কর্মসূচি স্থগিত করা হয়। গতকাল সকালে হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গণে কর্মবিরতি পালনকালে পৌর পরিষদের ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমসহ কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মবিরতিকালে নেতৃবৃন্দ পৌরসভায় ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার সাথে জড়িত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বেলা ১২টার দিকে শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক জনপ্রতিনিধিদের একটি দল পৌরভবনে সংকট সমাধানের জন্য হাজির হন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান বাবুল, মোঃ হিরাজ মিয়া, মোঃ আব্দুর রহিম, রতন রায়, মোঃ হুমায়ূন কবির, সাবেক পৌর কাউন্সিলর মুকুল আচার্যীসহ অন্যান্যরা। তারা সকলের সহযোগিতায় ভবিষ্যতে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এবং অপরাধীরা যাতে সামাজিকভাবে শিক্ষা পায় সেজন্য তারা সংকট নিরসনের সুযোগ কামনা করেন। ঘন্টা খানেক আলোচনার পর স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সহযোগিতায় সংকট নিরসনে আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন পৌর কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, পৌরকর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মোঃ মহিবুর রহমান দুলন প্রমুখ।
প্রসঙ্গত, গত বুধবার সকালে ড্রেনেজ সমস্যার সমাধান নিয়ে ৪নং ওয়ার্ডের লোকজন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমসহ কাউন্সিলরদের লাঞ্ছিত করে। পরে এ ব্যাপারে পিয়ারা বেগম থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com