শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে নিউমোনিয়া প্রতিরোধে পিসিভি ও আইপিভি টিকা কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
  • ৪৭০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে পিসিভি ও আইপিভি টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত পিসিভি ও আইপিভি টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবির। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ এর সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিদর্শক আঃ হান্নানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া খাতুন, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু, ডাঃ এ এইচ এম আই মামুন, ডাঃ মোজাম্মেল হোসেন, দেওরগাছ ইউ/পি চেয়ারম্যান শামছুন্নাহার প্রমূখ। শেষে দেড় বছর বয়স্ক শিশুদের টিকা দিয়ে ও পোলিও খাইয়ে উদ্বোধন করা হয়। এ কার্যক্রম মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা বাস্তবায়ন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com