বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভায় হামলা, ভাংচুর মেয়র ও কাউন্সিলর লাঞ্ছিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ড্রেন পরিস্কার করাকে কেন্দ্র করে কতিপয় উশৃঙ্খল লোকের হাতে লাঞ্ছিত হয়েছেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমসহ কয়েকজন কাউন্সিলর। এসময় হামলাকারীরা ভাংচুরও করে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ পৌরভবনে এ ঘটনাটি ঘটেছে।
PHOTO 1 copyপ্রত্যক্ষদর্শী বিবরণে জানা গেছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে শহরের কামারপট্রি এলাকার একদল লোক পৌরসভা অফিসে প্রবেশ করে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের রুমে যায়। তারা কামারপট্টি এলাকায় ড্রেন পরিস্কারের জন্য ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমকে অনুরোধ করে। মেয়র তাদেরকে ২/৩দিনের মধ্যে পরিস্কার করার ব্যবস্থা করবেন বলে তাদের জানান। কিন্তু তারা সময় দিতে নারাজ হয়ে মেয়রের সাথে উচ্চবাচ্য বাক্য বিনিময় করে। এ সময় কাউন্সিলর গৌতম কুমার রায় বুঝানোর চেষ্টা করলে তারা তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা মেয়র পিয়ারা বেগমকেও লাঞ্ছিত এবং আসবাবপত্র ভাংচুর করে। উপস্থিত কর্মচারীবৃন্দ তাদের এ আচরণের প্রতিবাদ জানালে তারাও হামলার শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা সটকে পড়ে। এ ঘটনার প্রতিবাদে পৌর পরিষদের সদস্যবৃন্দ তাৎক্ষনিক কর্মবিরতি ঘোষণা করেন।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবী করেন পৌর পরিষদের সদস্যবৃন্দ। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার একটি অভিযোগ দায়ের করা হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হচ্ছে, ৪ নং ওয়ার্ডের রাজেন্দ্র দাসগুপ্ত, রহমান মিয়া, বিপ্লব রায়, বেলাল হোসেন, আব্দুস ছালাম ও সাহাবউদ্দিন। এছাড়া অজ্ঞাত ৪০/৫০ জন উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com