বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের দুবারিয়া গ্রামে গৃহকর্তা ও স্ত্রী কন্যাকে বেধে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবারিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল আওয়ালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা প্রথমে বসতঘরের গ্রিল ও জানালার পাশের দেয়াল শাবল দিয়ে ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে গৃহকর্তা আব্দুল আওয়াল, তার স্ত্রী মমিনা খাতুন ও মেয়ে নিপা আক্তারকে অস্ত্রের মুখে হাত-মুখ বেধে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ডাকাতরা ঘরে থাকা একটি ওয়ার ড্রপের ড্রয়ার ভেঙ্গে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতরা বাড়ির মালিকদের শারিরিকভাবেও লাঞ্ছিত করে। খবর পেয়ে লোকজন এসে তাদের উদ্ধার করে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com