মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এরশাদের প্রতিকৃতিতে কুরুচিপূর্ণ আচারণের প্রতিবাদে সভা হবিগঞ্জে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখুন

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে কুরুচিপূর্ণ আচরণের প্রতিবাদে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ চৌধুরী বাজার নতুন খোয়াইমুখ এলাকায় জেলা জাপা সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে ও জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক কাউছারুল গণি, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন খান, মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, আবু বকর খান, এস এম লুৎফুর রহমান, কাজল আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট শিবলী খায়ের, সাবেক চেয়ারম্যান ডাঃ মোস্তফা আনসারী, রিপন আহমেদ, হাজী ফরিদ উদ্দিন, আবু তালেব, আবেদ খাঁন, কামাল মিয়া, গাজী মিজবাহ উদ্দিন, তোরাব আলী, মনির, আতর আলী, রবিউল আলম, রবি, নজরুল ইসলাম মেম্বার, শাহাব উদ্দিন, আরব আলী, অপু আহমেদ রওশন, বিকাশ, বিপ্লব চন্দ্র দেব, উজ্জল আহমেদ, নুরুল হুদা ফারুক, নুর মিয়া, আব্দুল হান্নান, শেখ জুনেইদ মিয়া, রবিন সরকার, রইছ আলী, দিলীপ বর্মন, সোহেল রানা, জাবেদ মিয়া, আতাউর রহমান রিপন,  ফয়সল, ইউসুফ, সিদ্দিক আলী, নুরুল হক, বিশ্বজিৎ, আব্দুল খালেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৯ বছরের সফল রাষ্ট্রপতি হুসেইন  মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে যে সকল নেতৃবৃন্দ কুরুচিপূর্ণ আচারণ করেছেন জনগণ তাদের মুখে থুথু দেবে এবং আগামী নির্বাচনেই তা প্রমানিত হবে। বক্তারা হবিগঞ্জে রাজনৈতিক পরিবেশ কুলুষিত না করে হবিগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সভায় বক্তারা জেলা বিএনপি কর্তৃক এরশাদের প্রতিকৃতিতে কুরুচিপূর্ণ আচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com