বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রিচি ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ বরখাস্ত ॥ মেম্বার আমীর হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৯৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ গত ৯ মার্চ এক অফিস আদেশে তাকে বহিস্কার করেন।
অফিস আদেশে বলা হয়, মিয়া মোঃ ইলিয়াছ এর বিরুদ্ধে হবিগঞ্জ দ্রুত বিচার আদালতে জি আর ১৭/১৪ মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ পত্র গত ১৪ জানুয়ারী গৃহীত হয়। এমতাবস্থায় তার বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক মিয়া মোঃ ইলিয়াছকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বহিস্কারের চিঠি পাওয়ার পর গত ২৪ মার্চ প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তরের জন্য চিঠি প্রদান করা হয়েছে। ওই দিনই ৪ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আমীর হোসেনের নিকট দায়িত্ব প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com