সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বাহুবলে ট্রাকে নাশকতার আগুন জামায়াত আমীরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক পোড়ানোর ঘটনায় উপজেলা জামায়াতের আমীর কাজী আব্দুর রউফ বাহারসহ বিএনপি-জামায়াত ও শিবিরের ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত ছোয়াব খার ছেলে আফজল খাঁ (৫০)। গতকাল সোমবার দুপুরে বাহুবল মডেল থানার এসআই আজিজুর রহমান নাঈম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মিরপুরস্থ তিতারকোণা পেট্রল পাম্পে একটি কোমল পানীয়বাহী ট্রাকে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মিরপুরের তিতারকোণা নামক স্থানে পেট্রল পাম্পের নিকট পেট্রল ঢেলে একটি ট্রকে আগুন দেয় দুর্র্বৃত্তরা। কুমিল্লা থেকে কোকাকোলা কোম্পানির পানীয় বোঝাই ট্রাকটি মৌলভীবাজার যাচ্ছিল। এ সময় চালক উল্লেখিত পাম্পে ট্রাকটি দাঁড় করে হেলপারকে রেখে মিরপুর বাজারে রাতের খাবার খেতে যান। এ অবস্থায় দুর্র্বৃত্তরা হেলপারকে ভয়-ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, উল্লেখিত ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com