মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাতছড়ি জাতীয় উদ্যানের বেহাল দশা ॥ বাথরুমসহ নেই পানীয় জলের সুবিধা

  • আপডেট টাইম সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটক কেন্দ্রের বেহাল দশা। প্রতিদিন দেশের বিভিন্নস্থান থেকে হাজার হাজার পর্যটক এখানে আসে। কিন্তু পর্যটকদের সুবিধার জন্য এখানে নেই কোন পানীয় জলের সুবিধা, পয়নিস্কাশনের জন্য দুটি বাথরুম থাকলেও দরজা না থাকায় উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে পর্যটকরা জরুরী মুর্হুতে টয়লেটে যেতে পারছেন না। এতে করে তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জাতীয় উদ্যানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অতিরিক্ত হাজার হাজার টাকা কামাই করছেন। কিন্তু পর্যটকদের সুবিধার কথা চিন্তা করছেন না কেউই। সরজমিনে গিয়ে দেখা যায়, শত শত নারী পুরুষ, শিশুরা পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছে। টয়লেট দুটির দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। বিশ্রামাগারটিও অপরিষ্কার থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে জাতীয় উদ্যানে বেড়াতে আসা মহিলারা পড়ছেন চরম বেকাদায়। জরুরী কাজ তারা সারতে পারছেন না। বিশেষ করে ওই এলাকায় পানীয় জলের অভাব বেশি বলে জানিয়েছেন পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের দাবী কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে অতি দ্রুত এগিয়ে আসবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com