মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হুমায়ুন কবির ৩য় বারের মত সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ে ৩য় বারের মত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল বিকাল ৪টায় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে বানিয়াচং উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শুকরানা। সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি ও মর্তুজা ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। সভায় ম্যানেজিং কমিটির সদস্য ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অনু মিয়া, সদস্য আকবর আলী, এনামুল হক, ডাঃ খাইরুল আমীন, মহিলা সদস্য মির্জা তকমিনা, প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, শিক্ষক প্রতিনিধি গৌর চাদ দাস, মৌলানা আব্দুল আজিজ, হেপী রানী দাস উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com