বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রতিবাদে নবীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধান মন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্র এবং হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্বোয়ারে এক প্রতিবাদ সভা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক উজ্জল সরদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এডঃ গতিগোবিন্দ দাশ, এডঃ মুজিবুর রহমান কাজাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ মিলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আলম, সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী জুনেদ আহমদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আবদাল করিম, যুবলীগ নেতা রনজু দেব, ছাত্রলীগ নেতা আছাবুর রহমান জীবন, আল আমিন খান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com