বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যুবলীগের মানববন্ধনকে কেন্দ্র করে হট্রগোল ও হাতাহাতি

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৭৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের নামে নৈরাজ্য এবং পেট্রোল বোমা মেরে মানুষ খুনের প্রতিবাদে গতকাল রবিবার বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে অনুষ্টিত মানববন্ধন কর্মসূচি শুরুর প্রাক্কালে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হট্রগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও পথচারীরা দিগি¦দিক ছুটাছুটি শুরু করেন। পরে পুলিশ ও নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে মানববন্ধন কার্যক্রম শুরু হয়।
গতকাল রবিবার বিকালে স্থানীয় নতুন বাজার মোড়ে উপজেলা যুবলীগ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন শুরুর প্রায় আধা ঘন্টা পুর্বে যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান খান ও সাবেক ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হট্রগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উত্তপ্ত পরিস্থিতিতে আশপাশের দোকানপাট বন্ধ করতে দেখা যায়। সাধারণ মানুষ ও পথচারীরা দিগি¦দিক ছুটাছুটি শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com