বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে এরশাদের প্রতিকৃতিতে জুতা ও ঝাটা পেটা, থুতু নিক্ষেপ

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ৮৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দেয়ায় এবং জাতির সাথে বেঈমানী করে আওয়ামীলীগের অধীনে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় ‘বিশ্ব বেহায়া’ আখ্যা দিয়ে হবিগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে থুতু নিক্ষেপ, ঝাটা ও জুতা পেটা করেছে হবিগঞ্জ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় শহরের সার্কিট হাউজ রোডস্থ মুক্তিযোদ্ধা চত্বরে এ কর্মসুচি পালন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মুশাহীদ আলী, জেলা ছাত্রদল আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ সহ শত শত নেতাকর্মী ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন। এ সময় দলের মহিলা কর্মীরা এরশাদের বিশাল প্রতিকৃতিতে ঝাটা ও জুতা পেটা এবং অগ্নি সংযোগ করে। পাশাপাশি পথচারীরাও এরশাদের প্রতিকৃতিতে থুতু নিক্ষেপ করে ধিক্কার জানায়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ বলেন, সাবেক রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদ আওয়ামীলীগের অধিনে নির্বাচনে গেলে তাকে থুতু নিক্ষেপ করার ঘোষণা দিয়েছিলেন। তাই তাকে এরশাদের কথা মতোই থুতু নিক্ষেপ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com