বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শাহ্ তাজ উদ্দিন কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ থেকে হাজী মোঃ তরাছ উল্লাসহ ৩ জনকে সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারস্থ শাহ্ তাজ উদ্দিন কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী। শিক্ষক ইছমত আহমদ চৌধুরী’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব বিশিষ্ঠ সমাজ সেবক হাজী মোঃ তরাছ উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার জুনেদ হোসেন চৌধুরী ও মোঃ আলী ছালিক। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ক্বারী আব্দুন নুর। স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মনসুর আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন, আল ইসলাহ নেতা মাওঃ কাজী আব্দুল আলীম, হাজী মর্তুজ আলী (সাবেক মেম্বার), বিশিষ্ট মুরুব্বী হাজী ছাবু মিয়া, জেলা তালামীযের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, উপজেলা তালামীযের সভাপতি ধন মিয়া, চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া, বাউসা ইউপি জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, আয়ান ক্যাবল নেটওয়ার্কের পরিচালক আলমগীর আহমেদ প্রমুখ। সভায় শাহ্ তাজ উদ্দিন কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ থেকে বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ তরাছ উল্লা, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার জুনেদ হোসেন চৌধুরী ও মোঃ আলী ছালিককে সংবর্ধনা দেয়া হয়। হাজী মোঃ তরাছ উল্লা অনুষ্ঠানে শাহ্ তাজ উদ্দিন কিন্ডার গার্টেন স্কুলের উন্নয়নে ২০ হাজার টাকার চেক প্রদান করেন এবং অত্র প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার জুনেদ হোসেন চৌধুরী এবং মোঃ আলী ছালিক অত্র প্রতিষ্টানের উন্নয়নে প্রতিশ্রতি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com