শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

বাহুবলে সিএনজি শ্রমিক ও গ্রামবাসী সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৭৫৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সিএনজি শ্রমিক ও হাফিজপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। Untitled-1 copyপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিরপুর শ্রমিক সংগঠনের একটি সিএনজি ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর ষ্ট্যান্ডে যাত্রী নামানোর সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর মহাসড়ক থেকে গ্রামের রাস্তা দিয়ে প্রবেশ করতে গেলে সিএনজি চালক ও ট্রাক্টর চালকের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ষ্ট্যান্ডের পাশের দোকান থেকে এসে স্থানীয় কয়েকজন ব্যক্তি সিএনজি চালককে মারধর করে। এ সময় গ্রামবাসী ৪টি সিএনজি ভাংচুর করে। সংঘর্ষ ও ভাংচুরের খবর মিরপুর পৌঁছলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এক পর্যায়ে গ্রামবাসীদের সাথে সিএনজি শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০জন আহত হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 112 copyপরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা বেগম (৩০), জালাল মিয়া (৩৫), রিমা (১৮), শামিম (২৮)সহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com