মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দাদী-নাতী আহত

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দাদী-নাতী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারের নান্টু মিয়ার দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, হরিধরপুর গ্রামের নজির মিয়ার পুত্র জায়েদ মিয়ার নিকট একই গ্রামের হাফিজ উল্লার স্ত্রী আফিয়া বেগম (৪০) টাকা পান। গতকাল বিকালে পাওনা টাকা চাইতে গেলে জায়েদ মিয়া, আব্দুন নুর, অজুদ মিয়া ক্ষিপ্ত হয়ে আফিয়া বেগমের উপর হামলা চালায়। তার হামলায় আফিয়া বেগম ও তার ৫ বছরের নাতী রাসেল মিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় আফিয়া বেগমকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং শিশু রাসেল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com